Saturday, September 12

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান
১টি কাভার ভ্যান সহ ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: ২ জন গ্রেফতার

0

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন মেরীর্নাস রোডস্থ পুরাতন ফিসারীঘাট এর রাস্তার মাথায় ট্রাফিক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১টি কাভার ভ্যান গাড়ি (যার রেজিঃ নং ঢাকা মেট্টো ট-২২-২৩৪৩) ও ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হল কক্সবাজার জেলা রামু উপজেলার পিতা-অজিত দাশের ছেলে সুমন দাশ(৩১)। সে বর্তমানে সদরঘাট মাঝিরঘাট এলাকার জেলে পাড়া রুনটদাশ এর ভাড়া ঘর থাকেন। ভোলা জেলার দৌলতখাঁ চর খলিপা গ্রামের(পশু হাসপাতাল মিজি বাড়ী) মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ মোরশেদ(২৩), সে বর্তমানে সদরঘাট জলিল চৌধুরীর বস্তি, বেগম রাইচমিল, এসআরবি রেল লাইন এলাকায় থাকেন।

পলাতকরা কক্সবাজার জেলা টেকনাফের খয়রাতিপাড়া, জাহিদ হোসেনের পেট্টোল পাম্পের পিছনে (দিল মোহাম্মদের বাড়ী) ছিদ্দিক আহাম্মেদের ছেলে মোঃ দোলেয়ার হোসেন প্রকাশ দেলু(৪০)। চট্টগ্রাম বাশঁখালি থানার ড্রাইভার মোঃ কালাম(৩৫),

আজ ৭ অক্টোবর সকাল ০৬.৪৫ টায় মহানগর গোয়েন্দা বিভাগের সহাকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিন) জনাব এসএম মোবাশে^র হোসাইন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব আব্দুর রহিম, এসআই/মোঃ ইমাম হোসেন, এসআই/মোঃ কামাল হোসেন, এএসআই/মোঃ মইনুল হোসেন, এএসআই/মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন মেরীর্নাস রোডস্থ পুরাতন ফিসারীঘাট এর রাস্তার মাথায় ট্রাফিক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১টি কাভার ভ্যান গাড়ি (যার রেজিঃ নং ঢাকা মেট্টো ট-২২-২৩৪৩) ও ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ আসামীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পলাতক আসামীদ্বয়ের সহায়তা গাড়ির পিছনে বডির ভিতরে ডান এবং বাম পাশের উপরের অংশে বিশেষ কায়দায় বানানো বক্সে লুকিয়ে কক্সবাজার হতে কম দামে ক্রয় করে বেশী দামে ঢাকা এবং চট্টগ্রামে বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.