Friday, September 25

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান
১টি মিনি ট্রাক সহ ১৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০৩ আসামী গ্রেফতার

0

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ০১টি মিনি ট্রাক ও ১৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০৩ আসামী গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী ১) মোঃ স্বপন মিয়া(৩১), পিতা- মোঃ তারা মিয়া, মাতা- জহুরা বেগম, সাং- পাট ডেমরামারা(তারা মিয়ার বাড়ী), সরিষা ইউনিয়ন, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী, বর্তমানে ব্যাটারী ঘাট, মালেক এর বাড়ী, ২য় তলা, থানা- কামরাঙ্গীরচর, জেলা- ঢাকা।
২) মোঃ আলী আকবর(৩৭), পিতা- মোঃ আব্দুল মজিদ ফকির, মাতা- মৃত জিয়ারুন্নেছা বেগম, সাং- নুরবাগ পুলিশ ফাঁড়ীর গলি, ২১নং বাড়ী(মজিদ ফকির এর বাড়ী), থানা- কামরাঙ্গীরচর, জেলা- ঢাকা ।
৩) মোঃ মামুন(২৪), পিতা- মোঃ সৈয়দ আলী বেপারী, মাতা- আলেয়া বেগম, সাং- চর হোগলা(বেপারী বাড়ী), থানা- মেহেদীগঞ্জ, জেলা- বরিশাল, বর্তমানে ব্যাটারী ঘাট, আল-মদিনা মসজিদ এর পিছনে বিল্লাল মিয়ার বাড়ী, থানা- কামরাঙ্গীরচর, জেলা- ঢাকা ।

জব্দকৃত আলামত- (ক) একটি মিনি ট্রাক, যাহার রেজিষ্টেশন নাম্বার ঢাকা মেট্রো-ন- ১৩-১৯১৭
(খ) ৭৫টি বায়ুরোধক নীল রংয়ের প্যাকেট, প্রতিটি প্যাকেটে (২০০দ্ধ৭৫) = ১৫০০০(পনের হাজার) পিচ এ্যামফেটামিন যুক্ত গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, প্রতিটি ট্যাবলেটের গায়ে ইংরেজীতে ডণ লিখা আছে সর্বমোট ওজন (১৫০০০দ্ধ০.১) = ১৫০০ গ্রাম (এক কেজি পাঁচশত গ্রাম) উদ্ধারকৃত ইয়াবা (মাদকদ্রব্য)।

০৬ এপ্রিল ২০১৮ ইং তারিখ ১৫.৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর), জনাব মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার(ডিবি-পশ্চিম), জনাব এএএম হুমায়ুন কবীর মহোদয়ের নেতৃত্বে¡ পুলিশ পরিদর্শক জনাব কামরুজ্জামান সঙ্গীয় এসআই/শিবেন বিশ^াস, এসআই/মোঃ মোমিনুল হাসান, এসআই/রাছিব খান, এএসআই(নিঃ)/সন্তু শীল, এএসআই(নিঃ)/জুলফিকার হোসেন, এএসআই/বাপ্পু সেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এর ০১ নং গেইটের বিপরীতে কাজী মসজিদ এর সামনে রাস্তার উপর একটি মিনি ট্রাক আটক করেন। উক্ত মিনি ট্রাক হইতে ট্রাকের ড্রাইভার আসামী মোঃ স্বপন মিয়া, হেলপার মোঃ আলী আকবর এবং মোঃ মামুন’দের গ্রেফতার করেন। গ্রেফতার পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি মতে এবং ট্রাকের ড্রাইভার এর দেখানো মতে ট্রাকের ড্রাইভারের সিটের পিছনে সু-কৌশলে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০,০০০ হাজার পিস ইয়াবা ও হেলপার এর দেখানো মতে গাড়ীর সামনে ডেক্স বোর্ডে সু-কৌশলে রক্ষিত অবস্থায় ৫,০০০ পিস ইয়াবা সহ সর্বমোট ১৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামীরা উদ্ধারকৃত বর্ণিত ইয়াবা কক্সবাজার রামু হইতে ঢাকায় নিয়ে যাচ্ছিল। ধৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তাহারা দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকী দিয়া মিনিট্রাকে করে সু-কৌশলে ইয়াবা (মাদকদ্রব্য) বহন করিয়া ঢাকায় পাচার করিয়া থাকে। ধৃত আসামীরা জব্দকৃত মিনি ট্রাক ঢাকা মেট্রো-ন-১৩-১৯১৭ এর মালিক ও অজ্ঞাতনামা সহযোগীদের সহযোগীতায় কক্সবাজার রামু হইতে মিনি ট্রাকে কৌশলে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া পরিবহন করিয়া নিয়া যাইতেছিল।

গ্রেফতারকৃত আসামী ০৩ জন ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু পক্রিয়াধীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.