Saturday, August 1

১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক গরীব ও দুঃস্থ পরিবারে মাঝে মানবিক সহায়তা প্রদান

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক গরীব ও দুঃস্থ পরিবারে মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১)অক্টোবর সকাল ১১টায় সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় মগবান ইউনিয়নের গবাগনা আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় গরীব ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সহায়তা বিতরণ করে ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি। তিনি বলেন শান্তি ও সম্প্রীতি উন্নয়নে ভবিষ্যতে ১০আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে এধরনের কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.