কাপ্তাই প্রতিনিধিঃরাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়নে আয়োজনে অসহয় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯আগস্ট) সকাল হতে দিনব্যাপী মগবান ইউনিয়নের বরাদম আর্মি পোষ্টের দায়িত্নপূর্ণ দূর্গম এলাকা দুলুছড়ি, কুকুজ্যাছড়ি,কেরকাটাতে বসবাসকারী অসহায় দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি উক্ত চিকিৎসা ক্যাম্পেইন উপস্থিত ছিলেন।সেবা প্রদান করেন ১০আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসারগন। অধিনায়ক বলেন ভবিষ্যতে এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।