Saturday, September 12

১০০ বলের ক্রিকেট শুরু হচ্ছে সেপ্টেম্বরে

0

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রস্তাবিত ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। ছেলে ও মেয়েদের জন্য দুটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে ইসিবি।

টি- টোয়েন্টি ক্রিকেট দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে। ইংলিশদের হাত ধরেই ২০০৩ সালে শুরু হয় টি-টোয়েন্টির।

পরীক্ষামূলক এ আসরের পর ২০২০ সালে আট দল নিয়ে পুরোপুরি পেশাদার লিগ চালু করার কথা ভাবছে ইসিবি।

প্রতি দলকে ১৫টি ছয় বলের ওভার শেষে খেলতে হবে বাড়তি ১০ বল করে। মোট ১০০ বল। এই ১০ বল ইনিংসের কোন সময়ে করা হবে সে বিষয়টি এখনও ঠিক করা হয়নি। একজন নাকি একাধিক বোলার সেই দশ বল করবেন, পরিষ্কার করা হয়নি সেটিও। নতুন টুর্নামেন্টের আগে সব ঠিক ঠাক হতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.