১০ হাজার উট হত্যার অভিযানে অস্ট্রেলিয়া

0

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলের মধ্যে পানির জন্য লোকালয়ে উৎপাত করায় ১০ হাজার উট হত্যায় অভিযান শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ অভিযানে দেশটির সরকার উট মারতে হেলিকপ্টার পাঠাচ্ছে।

অস্ট্রেলিয়ার আদিবাসী অধ্যুষিত এপিওয়াই অঞ্চলের স্থানীয় সরকারের নির্বাহী পরিষদের এক সদস্য বলেন, আমরা প্রচণ্ড গরমে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আটকে আছি। এখানে পানির খুবই অভাব। বন্য উটগুলো বেড়া ভেঙে বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে। তারা এসে আদিবাসীদের পানি খেয়ে ফেলছে। নষ্ট করে দিচ্ছে ঘরবাড়ি, মাঠের ফসল। এমনকি তারা বারবার এসে এয়ার কন্ডিশনারের মধ্য থাকা পানি পানের জন্যও চেষ্টা করছে। পাশাপাশি মিথেন গ্যাস তৈরি করার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেয় এখানকার হাজার হাজার উট।

অস্ট্রেলিয়ায় গত বছরের নভেম্বর থেকে শুরু ভয়াবহ দাবানলে ১২ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এতে ৪৮ কোটির বেশি প্রাণী মারা গেছে বলে সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে শুরু হলো উট হত্যার এ অভিযান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.