নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদপুর এলাকায় বায়তুল হুদা মাদ্রাসার ১২ জন শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আল আমিনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এক বিশেষ অভিযানে ফতুল্লার মাহমুদপুর এলাকার বায়তুল হুদা মাদ্রাসা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক আল আমিনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন। তিনি জানান, বায়তুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক আল আমিন দীর্ঘদিন ধরেই মাদ্রসার শিশু ছাত্রীদের ধর্ষণের চেষ্টা, যৌন হয়রানি ও ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে আটক করা হয়েছে। তবে এখনো অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।