Thursday, August 27

১২ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষা ফের পেছাল

0

১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়। আর জেডিসি পরীক্ষা হবে ১৫ নভেম্বর সকাল ৯টায়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী না হওয়ায় পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হয়। শনিবারের জেএসসির গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। সেটি আবার পুনর্নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

শনিবারের জেডিসি পরীক্ষাটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.