Sunday, November 22

১৩ ডিসেম্বর ঢাকার মার্কিন দূতীবাস ঘেরাও

0

আগামী ১৩ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর।
৮ ডিসেম্বর রাজধানীর বায়তুল মোকাররম সহ সারাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশে নূর হোসেন কাসেমী এই ঘোষণা দেন।

মুসলমানদের পবিত্র শহর আল কুদসকে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রাম মহানগর হেফাজত নেতৃবৃন্দ।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ বলেন,পবিত্র মসজিদুল আকসাকে ঘিরে গড়ে ওঠা জেরুসালেম নগরীকে যুক্তরাষ্ট্রের প্রেসেডিন্ট অন্যায়ভাবে ইহুদীবাদী ইসরাঈলের রাজধানী ঘোষণা করে মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। তার সাম্রাজ্যবাদী আগ্রাসী সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ও জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, জেরুসালেম শুধু ফিলিস্তিনী মুসলমানদের নয় গোটা মুসলিম উম্মাহর। ইসলামের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসের এই ভূমি মুসলমানদের রক্তের চাইতেও পবিত্র। এটা কখনো কোন ইহুদী গোষ্ঠীর হতে পারে না।

হেফাজত নেতৃবৃন্দ আরো বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট একজন মস্তিষ্কবিকৃত লোক। তার একের পর এক নানা বিতর্কিত ও আগ্রাসনমূলক সিদ্ধান্তে বিশ্বশান্তি মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করছে।

তারা বলেন, বিশ্ববাসীর কর্তব্য হলো, শান্তি ও নিরাপত্তার স্বার্থে এই উগ্রবাদী প্রেসেডেন্টের লাগাম টেনে ধরতে সোচ্চার প্রতিবাদে শামিল হওয়া। কারণ, যুক্তরাষ্ট্রের কূট রাজনীতি ও আগ্রাসী সমরনীতির কারণে গোটা মধ্যপ্রাচ্যসহ এশিয়া ও আফ্রিকার বহুদেশে চরম অস্থিতিশীলতা ও সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে।

হেফাজত নেতৃবৃন্দ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অধিকৃত ফিলিস্তিনের জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে একতরফাভাবে স্বীকৃতি দেয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করার আহবান এবং ঐ সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.