
ষ্টাফ রিপোর্টারঃ
কমিউনিটি পুলিশিং দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন সিএমপি ও কমিউনিটি পুলিশ চট্টগ্রাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার , বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান , কমিউনিটি পুলিশ চট্টগ্রাম এর সভাপতি এম এ মালেক সহ অন্যান্য অতিথি ও নেতৃবৃন্দ। ১৩ নং বিট এনায়েত বাজার এর ইনচার্জ এস আই মৃণাল মজুমদার ও কমিউনিটি পুলিশ প্রতিনিধি সাব্বির চৌধুরী এর নেতৃত্বে শোভাযাত্রায় আরো অংশগ্রহণ করেন ১৩ নং বিট কমিউনিটি পুলিশ এর সদস্য কৃষ্ণা দাশ, রাশেদা বেগম, কামরুন্নাহার রুবি , হামিদা কাইসার স্বপ্না , মীনাক্ষী দাশ , গীতা দাশ, মিনা দাশ, শঙ্করী চৌধূরী, স্বজন নাথ, ইয়াসির চৌধূরী, সওমিক বড়ুয়া রাসেল, অরেঞ্জ দে , রাকেশ দাশ, শুভ দত্ত, বাপ্পী দত্ত, প্রান্ত সিং হাজারী , বিজয় বিশ্বাস, ঋত্বিক দাশ, নিশান ঘোষ , অরূপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ।