Sunday, September 13

১৪০০ কোটি টাকার বন্ড ছাড়ছে দুই ব্যাংক

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক হাজার ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে দুই ব্যাংক। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বন্ড ছাড়ার অনুমোদন পাওয়া ব্যাংক দুটি হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি ও শাহজালাল ইসলামী ব্যাংক।
এরমধ্যে ইউসিবি ৮০০ কোটি টাকা এবং শাহজালাল ব্যাংক ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক(ইউসিবি)
ব্যাংকটি ৮০০ কোটি টাকার রিডেম্বল নন-কনভার্টেবল ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। ৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, কূপন-বেয়ারিং, আনসিকিউর্ড, আনলিস্টেড সাব অর্ডিনেটেড বন্ড।
সাত বছরে বন্ডটি পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে নিতে পারবে।

শাহজালাল ইসলামী ব্যাংক
ব্যাংকটি ৬০০ কোটি টাকার মুদারাবা রিডেম্বল ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। ৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, আনসিকিউর্ড, আনলিস্টেড সাব অর্ডিনেটেড বন্ড।
সাত বছরে বন্ডটি পূর্ণ অবসায়ন হবে। এটিও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে নিতে পারবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.