Tuesday, September 15

১৪ কেজি স্বর্ণসহ আটক ৬

0

নরসিংদীর পাঁচদোনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ কেজি স্বর্ণসহ ছয় চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। উদ্ধারকৃত ১২০টি স্বর্ণের বারের ওজন প্রায় ১৪ কেজি। দাম প্রায় ছয় কোটি টাকা।

সোমবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
আটক হওয়া ছয় ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র‍্যাব।

র‍্যাবের খুদেবার্তায় বলা হয়, নরসিংদীর পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিস্তারিত জানাতে আজ বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.