চট্টগ্রাম : আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ আনছারী বলেন ৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকান্ডের মধ্যে দিয়ে গণতান্ত্রিক শাসনের আবসান ঘটে। বঙ্গবন্ধু তার ব্যক্তিত্ব ও নির্ভীকতা দিয়ে হিমালয়ের মত বিশাল মাপের একজন মহা নায়কের স্থান দখল করে নিয়েছিল। আর বঙ্গবন্ধু মুজিব জন্ম গ্রহন না করলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক কোন রাষ্ট্রের সৃষ্টি হত না। তাই অবিলম্বে মুজিব হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অদ্য ১৫ আগষ্ট সকাল ১১টায় আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ দাবী জানান। কলেজের প্রভাষক ড. মোঃ মোজাহেরুল আলমের সঞ্চালনায় বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের কৃতিময় দিনের উপর আলোকপাত করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপকদের মধ্যে বক্তব্য রাখেন, নুরুল আজম, মুহাঃ খালেদ, মুহাঃ তাজুল ইসলাম, মুহাঃ আনোয়ার হোসেন, মিলটন রায় চৌধুরী, বাবু অসীম বড়–য়া, মুহাঃ আলী, শিরিন আক্তার চৌধুরী, প্রভাষক জুবাইদা খাতুন, আজিজা বেগম, জিন্নাত আরা চৌধুরী, আলহামরা পারভীন, নাসরিন জান্নাত অনুষ্ঠানে ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মোঃ নাছির উদ্দিন।