১৫ জুনের মধ্যেই ৩৮তম বিসিএসের সার্কুলার জারি পিএসসি'র

0
 সরকারি কর্ম কমিশন (পিএসসি)  ১৫ জুনের মধ্যেই ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করতে যাচ্ছে। আগামী ৭ জুন ৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করা হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে। তবে দীর্ঘদিন পর বাংলার পাশাপাশি ইংরেজি প্রশ্ন অনুষ্ঠিতব্য এই বিসিএসে দুই হাজার অধিক ক্যাডার নিয়োগের সুপারিশ করা হবে।ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩৮তম বিসিএসের শূন্য পদের তালিকা পেয়েছে কমিশন। আগামী বছরের জানুয়ারিতে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহনের পরিকল্পনা রয়েছে। 
 
পিএসসি সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ৩৮তম বিসিএসের সার্কুলার জারি পরিকল্পনা থাকলেও গত ১২ মার্চ থেকে শুরু হওয়া ৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা নিয়ে আগামী ৭ জুন পর্যন্ত ব্যস্ত থাকবে পিএসসি। তবে ৩৮তম বিসিএসের সার্কুলার জারির সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে কমিশন। ৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই কমিশন সভায় সার্কুলার জারি সিদ্ধান্ত অনুমোদন করে তা পত্রিকায় প্রকাশ করবে পিএসসি। এবার পিএসসির একজন নারী সদস্যকে আসন্ন ৩৮বিসিএসের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হচ্ছে।
 
আগামী বিসিএস লিখিত পরীক্ষায় ৫০ নম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। ৩৮তম বিসিএস পরীক্ষা থেকে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন প্রণয়ন করা হবে। সাব কমিটির সুপারিশের ভিত্তিতে সম্প্রতি পিএসসির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথমদিকে বাংলাদেশ বিষয়াবলীতে ১০০ নম্বরের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন রাখার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত পিএসসির এ সংক্রান্ত সাব কমিটি ৫০ নম্বর প্রশ্ন রাখার পক্ষে সুপারিশ করে। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনে প্রশ্ন প্রণয়ন করা হবে। এতে করে ইংরেজী ভার্সন ও ইংরেজী মাধ্যম থেকে আসা শিক্ষার্থীরা আগামীতে পরীক্ষা দিতে পারবেন ইংরেজী ভাষাতেই। এছাড়া টেকনিক্যাল ক্যাডারগুলোর পরীক্ষা আরো সময়োপযোগী করার পরিকল্পনা করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.