Wednesday, September 16

১৫ লাখ শেয়ার ছেড়ে দেবেন সোস্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা মো. আমিন উদ্দিন শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার ছেড়ে দিবেন তিনি। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো. আমিন উদ্দিনের কাছে কোম্পানির মোট ১ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৯৬টি শেয়ার রয়েছে; এর মধ্যে তিনি ১৫ লাখ শেয়ার বেচবেন।
দেশের দুই এক্সচেঞ্জের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে তিনি এই পরিমাণ শেয়ার বেচতে পারবেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার ঢাকার বাজারে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ টাকা ৮০ পয়সা থেকে ১৬ টাকা ৬০ পয়সা। তবে দিনশেষে দর দাঁড়ায় ১৬ টাকা ৩০ পয়সায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.