Monday, August 17

১৬৩৫ সুবিধাভোগী পরিবারকে খাদ্য বিতারণ করলেন তালতলী উপজেলা প্রশাসন

0

কে এম রিয়াজুল ইসলাম,বরগুনাঃ বরগুনার তালতলীতে করোনা ভাইরাসের সংক্রামক এড়াতে ১৬৩৫ সুবিধাভোগী পরিবারকে খাদ্য সামগ্রী বিতারণ করেন উপজেলা প্রশাসন।

শনিবার(০১ মে) তালতলী সরকারি মডেল স্কুল ও তালতলী সরকারি কলেজ মাঠে সুবিধাভোগী পরিবার গুলোর ভিতরে এ খাদ্য সামগ্রী বিতারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

মো.আসাদুজ্জামান বলেন, তালতলী উপজেলায় বড়বগী ইউনিয়নে ৮০০ জন ও ছোট বগী ইউনিয়নে ৮৩৫ জন সুবিধাভোগী পরিবারের মাঝে জি আর এর ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর মানবিক উপহার উপজেলার সকল কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.