১৭ অক্টোবর টি-২০ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

0

১৭ অক্টোবর টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের মূল লড়াই শুরু।১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বলে মাহমুুদুল্লাহ বাহিনী।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। তবুও এবারের বিশ্বকাপে ভালো করার এবং প্রত্যাশার চেয়ে বেশিদূর যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, এবার সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

রবিবার গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি, বাংলাদেশ নিজেদের খেলাটা খেলবে। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে আমি বিশ্বাস করি। অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কিভাবে সেমিফাইনাল খেলব। আমি বলব, এই সংস্করণটা এমন, যে কেউ এখানে যে কাউকে হারাতে পারে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.