Tuesday, July 28

১৮ জুলাই থেকে ঈদ ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা

0

আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৮ জুলাই থেকে ছুটি ঘোষণা করছেন পোশাক কারখানার মালিকরা। শ্রমিকরা যাতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাড়ি যেতে পারেন তাই এই ছুটি। সরকারি ছুটির পাশাপাশি শ্রমিকদের বার্ষিক ছুটিও যোগ করে দিচ্ছেন তারা। দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ বিষয়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি গণমাধ্যমকে জানান, দেশে করোনার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় পোশাক শ্রমিকের সুরক্ষার কথা চিন্তা করে সরকারঘোষিত ছুটির সঙ্গে বাড়তি ছুটি দিচ্ছে কারখানাগুলো। তারপরও আমরা চাই শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে চলুক। তিনি আরও জানান, সরকার ঈদ উপলক্ষে তিনদিন ছুটি ঘোষণা করেছে। গার্মেন্টস কারখানাগুলোর ছুটির বিষয়ে মঙ্গলবার রাজধানীর শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী বৈঠক করবেন। এরপর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.