Friday, July 31

১৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

0

দেশের ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

নতুন জেলা প্রশাসকরা হলেন- এস. এম. তরিকুল ইসলাম (গাজীপুর), অতুল সরকার (ফরিদপুর), কবির মাহমুদ (পাবনা), বেগম শাহিদা সুলতানা (গোপালগঞ্জ), মো. মিজানুর রহমান (ময়মনসিংহ), মো. জসিম উদ্দিন (নারায়ণগঞ্জ), মো. মনিরুজ্জামান তালকদার (মুন্সীগঞ্জ), মো. হামিদুল হক (রাজশাহী), মো. মামুনুর রশিদ (বাগেরহাট), মো. শফিউল আরিফ (যশোর), বেগম নাজিয়া শিরিন (মৌলভীবাজার), ড. ফারুক আহমেদ (সিরাজগঞ্জ), দিলসাদ বেগম (রাজবাড়ী), মো. জোহর আল (ঝালকাঠি), মো. হারুন-অর-রশিদ (নওগাঁ), মো. আবু জাফর (লালমনিরহাট), মো. হাফিজুর রহমান (নীলফামারী), মো. আসিফ আহসান (রংপুর) ও বরগুনায় মোস্তাইন বিল্লাহ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.