Tuesday, August 18

২নং রাইখালী ইউপি চেয়ারম্যান এর ঘরে ঘরে গিয়ে ত্রান বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের খন্তাকাটা এলাকার ১৫ জন হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাইখালি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামুল হক। এছাড়া তিনি চিংসামং নামের একজন অসহায় ব্যাক্তিকে নগদ অর্থ সহায়তা করেছেন।

রবিবার ( ৫ এপ্রিল) এই ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়্যারম্যান মোঃ এনামুল হক নিজস্ব তহবিল থেকে ১৫ জন হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে প্রতি পরিবারকে ৯ কেজি করে চাউল তুলে দেন। এসময় ইউপি সদস্যরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

চেয়ারম্যান এনামুল হক জানান, ইতিমধ্যে তার ইউনিয়নে সরকারি পক্ষ হতে শত শত হতদরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবন সহ অন্যান্য জিনিস বিতরণ করা হয়েছে।।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.