বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন আসকারাবাদ ডিটি রোডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মিনি ট্রাকসহ ০১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
গ্রেফতারকৃতরা: ১) মো: সাঈদ(৪২), পিতা-মৃত নিজাম উদ্দিন, মাতা-জরিনা বেগম, সাং-খোকসাবাড়ী, হাটখোলার উত্তর পাশের্^ জামে মসজিদ সংগলগ্ন বাড়ী, থানা-সদর, জেলা-সিরাজগঞ্জ, বর্তমানে-দামাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের বাড়ী, (সাঈদের বাড়ী), ডাকঘর-শালিয়াগাড়ী, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।
আজ বৃহস্পতিবার ভোর ০৫.১০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব উক্য সিং ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাৎ হোসেন খান ও পুলিশ পরিদর্শক মোঃ আহাম্মদ উল্লাহ এর নেতৃত্বে এসআই/মোঃ মোমিনুল হাসান, এসআই/মোঃ ফরহাদ মহিম, এসআই/মোঃ রাজ্জাকুল ইসলাম, এএসআই/সন্তু শীল, এএসআই/মো: মোবারক হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন আসকারাবাদ ডিটি রোডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মিনি ট্রাকসহ মো: সাঈদ(৪২)’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।