Sunday, August 2

২০১৯ এর ক্যালেন্ডার একদমই ১৮৯৫ এর মতো!

0

সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে চলেছে ১৮৯৫ সালের ক্যালেন্ডার। কারণ ২০১৯ সালের ক্যালেন্ডার একদমই ১৮৯৫ সালের দিনক্ষণ মেনে চলছে।

তবে জানা যাচ্ছে, এটাই প্রথমবারের জন্য নয়। গত ১২৩ বছরে ১৩ বার বার্ষিক ক্যালেন্ডার সমান হয়েছে এমন দেখা গেছে। এই চক্রাকার পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের পরে বিগত কোনও বছরের ক্যালেন্ডারের পুনরাবৃত্তি হয়ে থাকে।

তেমনই একটি বছর হল ২০১৯। এটি ‘যমজ’ বা ‘অনুরূপ’ বছরও বলা হচ্ছে। কোনও পার্থক্যই নেই ১৮৯৫ সালের সঙ্গে ২০১৯ এর ক্যালেন্ডারের। দু’টি ক্যালেন্ডারেই বছর শুরু হচ্ছে মঙ্গলবারেই। অগত্যা ২০১৯ মঙ্গলের সঙ্গে শেষ হয় কি না, সেটাই দেখার।
সূত্র: আনন্দবাজার

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.