Sunday, November 22

২০২১ সালের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশের কোনো ঘর অন্ধকারে থাকবে না। ২০২১ সালের মধ্যে আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সাভার সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে আমার কাজ করে যাচ্ছি। ২০২১ সালের মধ্যে কোনো ঘর অন্ধকারে থাকবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করবো বলে ঘোষণা দিয়েছিলাম। আজ বাংলাদেশ ডিজিটাল হিসেবে গড়ে উঠেছে। আগামীতে দেশ আরো এগিয়ে যাবে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের লাখ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে তাদের এখানে থাকতে দেয়া হলেও নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা চলছে। ‘মিয়ানমারকে অবশ্যই তার নিজ নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সারাবিশ্ব আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রতিবেশির প্রতি খেয়াল রেখে ৬-৭ লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আমরা। বাংলাদেশের পররাষ্ট্র নীতি ‘সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরীতা নয়’ সেভাবেই এগিয়ে চলেছি আমরা। দ্বিপাক্ষিক অালোচনা চালাচ্ছি মিয়ানমারের সাথে। যাতে করে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.