Saturday, September 12

২০৪১ সালে আগেই উন্নত দেশে উত্তীর্ন হয়ার চ্যালেঞ্জ – ফজলে ফাইম

0

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম, সিআইপি বলেন, প্রধাসমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে আমরা ভিশন ২০২০-২১ অর্জনে সক্ষম হয়েছি। ফলে জাতিসংঘ নির্দিষ্ট সময়ের আগেই আমাদের মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়েছে। শনিবার স্থানীয় শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন মাঠে গোপালগঞ্জ শিল্প ও বানিজ্য মেলা’ ২০১৮-র উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে ফাইম এ কথা বলেন।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি আয়োজিত এ অনুষ্ঠানে এফবিসিসিআই-র শীর্ষ নেতা আরো বলেন, আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ। আগামী ২০৪১ সালে আমাদের উন্নত দেশের কাতারে পৌছাতে হবে। আর সে লক্ষ্যে পৌছাতে দেশের সকল ব্যবসায়ি সংগঠনকে সোনার বাংলার শেকড়ে গড়া এ চেতনায় উদ্বুদ্ধ করে নীতি নির্ধারনি প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে হবে। যাতে ২০৩০ সালে আমরা জাতিসংঘ ঘোষিত এসডিজি (সাসটেইন এ্যবল ডেভলভমেন্ট গোল) অর্জন করতে পারি। তাহলে ২০৪১ সালের আগেই আমরা উন্নত রাষ্ট্রে পরিনত হতে সক্ষম হবো।
গোপালগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই-র পরিচালক রেজাউল করিম রিজভী, সিআইপি, জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহবুব আলী খান প্রমূখ। অনুষ্ঠানে চেম্বার অব কমার্স, ওমেন চেম্বার ও ব্যবসায়ি সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.