Tuesday, September 22

২০ বছর বয়সী জাইজির ৩৩ বলে ৭৪, জয় আফগানিস্তানের

0

প্রায় দুই বছর পর মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে ঝড় তুলেন ২০ বছর বয়সী জাইজি। তার ঝড়ে উড়ে যায় আইরিশরা। ৩৩ বলে ৭৪ রানের ইনিংস খেলে আফগানিস্তানকে ১৬ রানের জয় উপহার দেন এই জাইজি।

মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টসে হেরে আগে ব্যাটিং করে সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল।

মুহাম্মদ শেহজাদের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান জাইজি। তার আক্রমনাত্মক ব্যাটিং দেখে আফগানদের মারমুখি ব্যাটসম্যান শেহজাদ খেলেন স্লো মোশনে।

মাত্র ৪.৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় পঞ্চাশ (৫৩)। এর মধ্যে জাইজির ব্যাট থেকে আসে ৪৭ রান। দলীয় পঞ্চম ওভারে ২২ বল খেলে ফিফটি তুল নেন জাইজি।

২২৪ স্টাইক রেটে ব্যাটিং করে যাওয়া জাইজি সিমি সিংয়ের ঘূর্ণি বলে বিভ্রান্ত হওয়ার আগে মাত্র ৩৩ বল খেলে আট চার ও ছয় ছক্কায় ৭৪ রান করেন।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৮ ওভারে ৮.৮৮ গড়ে ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে ৩১ ও ২৯ রান করেন অধিনায়ক আসগর আফগান ও শেহজাদ।

টার্গেট তাড়া করতে নেমে রশিদ খানদের গুগলি মোকাবেলা করেও জয়ের দ্বারপ্রান্তে চলে যায় স্বাগতিক আয়ারল্যান্ড। কিন্তু শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ে যাওয়ায় জয় তুলে নিতে পারেনি আইরিশরা। ৯ উইকেটে ১৪৪ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। ১৬ রানের জয় নিশ্চিত করে আফগানিস্তান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.