Sunday, September 20

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগ কার্যালয়ে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এসময় এক মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, শরিক দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.