Sunday, September 20

২২তম প্রধানমন্ত্রীর শপথ নিলেন ইমরান খান

0

পাকিস্তান ক্রিকেটের ২২ গজের ক্যাপ্টেন এখন ২২তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ইমরান খান। আজ শনিবার পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল)-এর প্রার্থী শেহবাজ শরিফকে বড় ব্যবধানে পরাজিত করে একদিন আগে শুক্রবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান।

ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে আজ শনিবার স্থানীয় সময় শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে তিনি শপথ নেন। তাকে শপথ করান দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ খবর জানিয়েছে।

এর আগে সেখানে উপস্থিত হন ইমরান খান। শপথ অনুষ্ঠান শুরু হয় দেশটির জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে শুরু আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠ করানো। এরপর শপথের বিভিন্ন নথিতে ইমরান স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জুবায়ের মাহমুদ হায়াত, চিফ এয়ার মার্শাল মুজাহিদ আনওয়ার খান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে রয়েছেন ইমরানের স্ত্রী বুশরা মানেকা, সাবেক ভারতীয় ক্রিকেটার নভোজিত সিং সিধু, পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে আছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, অভিনেতা জাভেদ শেখ, পাঞ্জাবের ভাবি গভর্নর চৌধুরী সারওয়ার, পাঞ্জাব পরিষদের স্পিকার পারভেজ এলাহি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসির-উল-মুল্ক ও পিটিআই নেতারা।

বাইশ গজের আঙিনা থেকে বেরিয়ে ইমরান খান সরাসরি ঢুকে পড়েছিলেন রাজনীতির আঙিনায়। সালটা ১৯৯৬। তৈরি করলেন নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ক্রিকেটের ময়দানে তাঁর আক্রমণাত্মক ভূমিকা বিশ্বের কারও অজানা নয়। তবে সম্পূর্ণ একটা ভিন্ন আঙিনায় ঢুকেও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিটা কিন্তু উধাও হয়ে যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.