২২দিন ধরে নিখোঁজ কাজের মেয়ে আংগুরা

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাজের মেয়ে আংগুরা বেগম (১১) ২২দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজা-খুজি করে আজও তার কোন সন্ধান পাওয়া যায়নি। অনেকের ধারনা বাসার মালিক তাকে গুম করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে- র্দীঘ এক বছর আগে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া গ্রামের শহিদুল ইসলামের কন্যা আংগুরা বেগমকে ঢাকা মীরপুর ১ নং রোডের ক্রিড়াবিদ মান্নান মিয়ার বাসায় কাজের মেয়ে হিসেবে রেখে দেয়। ৪ মাস ওই বাসায় থাকার পর কাজের মেয়ে আংগুরা বেগমকে রংপুরের ধাপ ইঞ্জিনিয়ার পাড়ার রেড়িও সেন্টারের পিছনে মামুনের বাসায় পাঠিয়ে দেয়। মামুন মান্নানের ছোট ভাইয়েরা।

গত ২৭ আগষ্ট বিকাল থেকে আংগুরার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এনিয়ে মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমি থানায় জিডি করেছে এবং অনেক খোঁজা-খুজি করে কোন সন্ধান পায়নি।

এদিকে আংগুরার মা আফরোজা বেগম রংপুর কোতয়ালী থানায় মামলা করতে গেলে তার কাছ থেকে মামলা নেয়া হয়নি। আংগুরার মার দাবি তাকে গুম করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.