দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন।নমুনা পরীক্ষায় সনাক্তের হার ২২.৪৬%।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।