Sunday, August 16

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৭ জনের মৃত্যু

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৭ জনের মৃত্যু । এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪২৫ জনে। আরও তিন হাজার ২৪০ জনের দেহে শনাক্ত হয়েছে এ ভাইরাস। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ আট হাজার ৭৭৫ জনে।

শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।

বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.