Saturday, September 12

২৫০ শয্যায় উন্নীত হচ্ছে বান্দরবান সদর হাসপাতাল

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: এ’শ শয্যার বান্দরবান সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে সরকারের গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মঙ্গলবার পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল ইসলাম, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুস, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজেদুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
পরে এ উপলক্ষে হাসপাতাল চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য ১৯৮৯ সালে ৫০ শয্যার বান্দরবান সদর হাসপাতাল ২০০১ সালে এসে একশ শয্যায় উন্নীত হয়। বান্দরবান পার্বত্য জেলার সবচেয়ে বড় এই হাসপাতালটি এখন আড়াইশ শয্যায় উন্নীত হচ্ছে। দুর্গম ৭ উপজেলার মানুষের উন্নত চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই হাসপাতালটি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.