Wednesday, July 29

২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0

সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মাঝে দেশবাসীর উদ্দেশে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে এ ভাষণ দেবেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। উদ্ভূত পরিস্থিতিতে যখন যেটা করতে হবে প্রধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দিক নির্দেশনা দেবেন। ২৫ মার্চ তিনি এই ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.