Friday, July 31

২৮নং ওয়ার্ডে হযরত খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র

0

ন্যাশনালনিউজ২৪বিডি.কম: শুক্রবার জুমার নামাজ আদায়, ফলক উম্মোচন ও মুনাজাতের মধ্য দিয়ে হযরত খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।

২৮নং পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মো: আবদুল কাদের এর উদ্যোগে ৪তলা ফাউন্ডেশনের মসজিদটির একতলার কাজ সম্পন্ন করতে ৭৫ লক্ষ টাকা ব্যয় হয়। ২ লক্ষ ৩৮ হাজার টাকা হাতে নিয়ে কাউন্সিলর আবদুল কাদের ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতায় আগ্রাবাদ ডেবার পূর্ব-দক্ষিণ কর্ণারে রেলওয়ে জায়গার উপর মসজিদটি নির্মাণ করেন। পুরাতন জরাজীর্ণ মসজিদটি আধুনিক স্থাপত্যে নির্মিত হল। আবদুল কাদের এ মসজিদটিকে ৪র্থ তলায় উন্নীত করার আগ্রহ ব্যক্ত করেন।

ফলক উম্মোচন অনুষ্ঠানে মুসল্লিদের উদ্দেশ্যে মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে আল্লাহ তায়ালা শক্তি ও সাহস যোগান দেন। তিনি বলেন, মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হলে জীবনে শান্তি ও স্বস্তি পাওয়া যায়।

মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, ইচ্ছা ও অদম্য উদ্যম থাকলে অসাধ্য কাজ সাফল্য করা যায়। তিনি কাউন্সিলর মো: আবদুল কাদের এর ইচ্ছা-আগ্রহে আল্লাহর ঘর নির্মিত হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

প্রসঙ্গক্রমে মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাধর্মী সকল কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, পৌরকর চসিকের আয়ের প্রধান উৎস। নিয়মিত পৌরকর পরিশোধ করে সিটি কর্পোরেশনকে সহযোগিতার আহ্বান জানান। মসজিদ উদ্বোধনের সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, কাউন্সিলর আবদুল কাদের সহ নানা শ্রেণী ও পেশার বিভিন্ন স্তরের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.