Sunday, August 23

২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

0

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর (শনিবার) থেকে শুরু হচ্ছে। আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন। জেএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন এবং জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে। এবার বিদেশের ৯টি কেন্দ্র- জেদ্দা, রিয়াদ, মদিনা, ত্রিপলি, দোহা, সাহাম, বাহারাইন, আবুধাবি ও দুবাই কেন্দ্রে ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।’

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর যে জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে, সেটা থেকে এটি (জিপিএ ৪) চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছি।’

প্রশ্নপত্র ফাঁস রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি প্রশ্নপত্র ফাঁসের গুজবের ফাঁদে না পড়তে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থতি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপ মু. জিয়াউল হক প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.