দ্বীন মোহাম্মদ : কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন মৌকরা ইউনিয়নের তিলিপ গ্রাম একটি অবহেলিত গ্রাম। শুধু ৩টি রাস্তার কারনে। এ গ্রামের ৮০% লোক বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত। কিন্তু নেতৃত্বদাতার অভাবে গ্রামটি উন্নয়নের ছোয়া পায় নাই। এ গ্রামটি বাংলাদেশের সব জেলার এর পরিচিতি রয়েছে।
একমাত্র দক্ষিন কুমিল্লার একজন শ্রেষ্ঠ অলি ছারছীনা দরবার শরীফের মরহুম পীর নেছার উদ্দির (র.) একজন খাস খলিফা তিলিপ দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ্ সূফী মরহুম আবদুল গনি (র.) এর কারনে। রাস্তার ৩টি কারনে, বার্ষিক মাহফিল, মাসিক তালিমি জলসায় ভক্তবৃন্দরা আসা-যাওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হয়।
উল্লেখিত রাস্তা ৩টি ১। তিলিপ দরবার শরীফ থেকে দক্ষিন দিকে, নাঙ্গলকোট-মৌকরা সড়ক পর্যন্ত আদা কিলো. কাঁচা সড়ক, ২। তিলিপ মধ্যমপাড়া থেকে উত্তর দিতে কালেম-কেশতলার নতুন পাকা সড়ক পর্যন্ত ১ কিলো. ৩। তিলিপ মধ্যম পাড়া থেকে পূর্ব দিকে হাসানপুর-বাঙ্গড্ডার পাকা সড়ক পর্যন্ত ১ কিলো.।
এ ছোট খাটো ৩টি সড়ক পাকা করা হলে, এ গ্রামের লোকগুলো দরবার শরীফেসহ চতুর দিকে আশা-যাওয়ার এবং সব ধরনের যানবাহন চলাচলের সুবিধা হতো এবং সরকারের আয় বর্ধিনেও সহায়ক হবে এবং বাকী ২০% লোক বর্তমান সরকারের দলে এসে যাবে বলে এটাই এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের ধারনা করছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী জাতীয় নির্বাচনের আগেই একটি ব্যবস্থা নিবেন বলে, ভূক্তভোগী জনগন আশাবাদী।