ইব্রাহিম হোসেন রাকিব: আসুন সেবার হাত বাড়িয়ে দুঃখ দিই তাড়িয়ে এই স্লোগান কে ধারণ করে ২০১৬ সালে যাত্রা শুরু করে উৎসাহ সামাজিক সংগঠন। ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে দিনাজপুর টিম সারাদিন ব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে উদযাপন করে। ২৫ই নভেম্বর সকাল ১০ টায় ধর্মজইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে ১০০জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয় নানা রকম শিক্ষা উপকরণ।
দিনাজপুর টিম লিডার মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মজইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শওকত আরা, উৎসাহ সামাজিক সংগঠনের উপদেষ্টা হাজ্বী রিয়াজুল, মজিদ মাষ্টার, আবদুল হান্নান, আবদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অতিথিরা উৎসাহ সামাজিক সংগঠনের সকল কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তরুণ সমাজকে তাদের অবসর সময়গুলো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সামাজিক দায়বদ্ধতা দূরীকরণে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শফিক, সুমন রেজা, নাঈমুল, জসিমসহ উৎসাহ সামাজিক সংগঠনের দিনাজপুর টিমের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।