Thursday, September 10

৩১ ডিসেম্বর চা শ্রমিকদের বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষে নতুন দাবি

0

চা শ্রমিকদের বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে । জানুয়ারিতে নতুন করে চুক্তি হওয়ার কথা রয়েছে। বর্তমান দৈনিক ১০২ টাকা মজুরি নিয়ে সন্তুষ্ট নন শ্রমিকেরা। তাই নতুন চুক্তিতে মজুরি আড়াইশ টাকা করার দাবি তাদের। তবে দুপক্ষের আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।

দুই বছর পরপর চুক্তির মাধ্যমে চা শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়। ২০১৭ সালের চুক্তিতে, শ্রমিকদের দৈনিক মজুরি ১৭ টাকা বাড়িয়ে ১০২ টাকা করা হয়।

শ্রমিকেরা বলছেন, বর্তমানে এই টাকায় জীবন চালানো কঠিন হয়ে পড়ছে। জানুয়ারিতে নতুন চুক্তি হওয়ার কথা রয়েছে। তাই নতুন চুক্তিতে দৈনিক মজুরি ১৪৮ টাকা বাড়ানোর দাবি তাদের।মজুরি বাড়ানোর বিষয়ে দেশের সব চা শ্রমিকদের কাছ থেকে দাবিনামা সংগ্রহ করছেন শ্রমিক নেতারা।

নিদিষ্ট সময়ের মধ্যেই নতুন মজুরি নির্ধারণ করার বিষয়ে আশাবাদী মালিকপক্ষ। দেশে ২০টি উপজেলায় ২২৮টি বাগান ও ফাঁড়ি বাগান রয়েছে, মৌলভীবাজার জেলায়ই চা বাগান আছে ৯৩টি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.