Monday, September 14

৪০তম বিসিএসের সার্কুলার প্রকাশ

0

৪০তম বিসিএসের সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এ সার্কুলার প্রকাশ করা হয়। পিএসসির ওয়েবসাইটে সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

পিএসসি সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ২৬০, প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

পিএসসি সূত্র জানায়, কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে ক্যাডার নিয়োগ হবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.