
নাসিরাবাদ ওয়ার্ড ছাত্রলীগের আলোচনা সভায় বক্তারা
আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা হবে ছাত্রলীগের প্রধান চ্যালেঞ্জ
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর ছাত্রলীগ আওতাধীন ৪২নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে নগরীর ষোলশহর চশমা হিলে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক জাবেদ এর সভাপতি এবং ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন খন্দকার এর সঞ্চালনায় এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রেজাউল আলম চৌধুরী রুবেল। প্রধান বক্তা ছিলেন ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক রাহুল দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ নেতা ওয়াজেদ বাবলু।
বক্তব্য রাখেন ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পরাগ, যুবলীগ নেতা মোহাম্মদ এসকান্দার, একরামুল হক পারভেজ, রুয়েল বাছার, হারুনুর রশিদ সানি, সেচ্ছাসেবক লীগ নেতা আমিরুল হক রায়হান, নগর ছাত্রলীগ নেতা মনিরুল আলম পাবেল, রিদাওনুল হক তুহিন, নাজিম উদ্দিন খন্দকার, মো: আরাফাত, মোঃ সাব্বির, ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম রাব্বি। ৪২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সায়মন বাছার, মর্তুজা অয়ন, মো: জুনায়েদ, মো: বখতিয়ার, তাহসিনুল আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্রলীগ ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ু ববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়, ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ১৯৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা স্বপরিবারে হত্যার পর জিয়া ও এরশাদ এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯০’র গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের উন্নয়নের আজ গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। বছরের প্রথম দিন বিনামূল্যে তিন কোটি বই বিতরণ, প্রথম ৬ লেইন ফ্লাইওভার নির্মাণ সহ দেশজুড়ে আজ উন্নয়নের উৎসব চলছে। এই উন্নয়ন সমূহ সাধারণ জনগণের সামনে তুলে ধরে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করাই হবে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রধান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে বিজয়ী হতে এখন থেকে ছাত্রলীগ রাতদিন রাজপথে থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।