Tuesday, July 28

৪৩ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে ৪৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। এসএসসি ও পরবর্তী পর্যায়ের শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনও তৃতীয় বিভাগ থাকা যাবে না।

বেতন
জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা বেতন ও নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আগামী ১৪ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.