২৬৬ রানের মামুলি টার্গেট সামনে নিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। মাত্র ৪০ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফেরেন তামিম ইকবাল। এরপর তৃতীয় বলে ফেরেন সাব্বির রহমান। তামিম শূন্য রানে ফেরার পর সাব্বির ফেরেন ৮ রানে। আর ব্যক্তিগত ৩ রানে ফিরেছেন সৌম্য সরকার। তিন উইকেটই নিয়েছেন কিউই পেসার টিম সাউদি।সাজঘরে চলে গেলেন মুশফিকুর রহিমও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আজ নিউজিল্যান্ড। কিউইদের মাত্র ২৬৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা। কিন্তু মামুলি এই টার্গেট সামনে নিয়ে টিম সাউদির করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই এলবিডাব্লিউ হয়ে ফিরলেন তামিম।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন রস টেইলর। এছাড়া কেইন উইলিয়ামসন ৫৭ ও নেইল ব্রুম করেন ৩৬ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩ ও মোসাদ্দেক হোসেন ৩ উইকেট নিয়েছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।