Saturday, August 15

৫ম বারের মতো রংপুর বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গোবিন্দগঞ্জ থানার একেএম মেহেদী হাসান

0

মো:শামসুর রহমান হৃদয়, গাইবান্ধা প্রতিনিধি: সারা পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে পরলে লকডাউনের প্রেক্ষাপটে অফিস-আদালত প্রায় বন্ধ হয়ে গেলেও বাংলাদেশ পুলিশ মানবিকতার দৃষ্টান্ত নিয়ে করোনায় আক্রান্তদের পাশে দাড়ালেও পুলিশ বিভাগের অভ্যন্তরীণ মিটিং সেমিনার বন্ধ হয়ে যায়।

এমতাবস্থায় গত মার্চ,এপ্রিল ও মে/২০ খ্রিঃ মাসের রংপুর রেন্জের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ২৩জুন২০২০ খ্রিঃ সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন রংপুর রেন্জের সুযোগ্য ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য। তার সাথে রংপুর রেন্জের ৮ জেলার পুলিশ সুপার গন স্ব- স্ব অফিস থেকে সংযুক্ত হন। সভার শুরুতেই বিগত ৩ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত বিভিন্ন পর্য়ায়ের পুলিশ অফিসারদের হাতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের মাধ্যমে পুরষ্কার তুলে দেন রংপুর রেন্জের ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য মহোদয়।

রংপুর বিভাগের ৬০ টি থানার মধ্যে গত এপ্রিল/২০ মাসের শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ, জনাব একেএম মেহেদী হাসান এবং মার্চ/২০ মাসের শ্রেষ্ঠ এএসআই শওকত আলম সিদ্দিকী নির্বাচিত হলে তাদের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন গাইবান্ধার সন্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম। উল্লেখ্য যে, অফিসার ইনচার্জ একেএম মেহেদী ইতিপূর্বে ঠাকুরগাঁও ও গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ হিসাবে দুবার ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবেও দুবার পুরষ্কৃত হন।

পাশাপাশি এএসআই শওকত আলম সিদ্দিকী ১৬ বারের মতো শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরষ্কৃত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.