কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর অধীনে ১৩ পদে ৫৮ জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারবেন এসব পদে।
১. পদের নাম ও সংখ্য : কম্পিউটার অপারেটর পদে ১ জন
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ডিগ্রি, বিজ্ঞান বিভাগের অগ্রাধিকার। তবে দুই বছরের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে বিভাগীয় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। অবশ্যই অপারেটর টেস্ট এ উত্তীর্ণ হতে হবে।
বেতন : ১২৫০০-৩০২৩০ টাকা
২. পদের নাম ও সংখ্য : সাঁট-লিপিকার কাম-কম্পিউটর অপারেটর পদে ২ জন
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস হতে হবে। সাঁট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৮০ ও ৫০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি হতে হবে।
বেতন : ১১০০০-২৬৫৯০০ টাকা
৩. পদের নাম ও সংখ্য: ড্রাফটসম্যান পদে ১ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা পাস হতে হবে।
বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা
৪. পদের নাম ও সংখ্য: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ৩ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৭০ ও ৪৫ শব্দের গতি হতে হবে। এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি হতে হবে।
বেতন:১০২০০-২৪৬৮০ টাকা
৫. পদের নাম ও সংখ্য : উচ্চমান সহকারী পদে ৮ জন
শিক্ষাগত যোগ্যতা: কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা
৬. পদের নাম ও সংখ্য: ক্যাশিয়ার পদে ২ জন
শিক্ষাগত যোগ্যতা: কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা
৭. পদের নাম ও সংখ্য: ডাটা এন্ট্রি অপারেটর পদে ১ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে এপটিচুড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
৮. পদের নাম ও সংখ্য: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হতে হবে- বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০
৯. পদের নাম ও সংখ্য: গাড়িচালক পদে ১৯ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
১০. পদের নাম ও সংখ্য: সিপাই পদে ১২ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হতে হবে। পুরুষের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। মহিলার ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি।
বেতন: ৯০০০-২১৮০০ টাকা
১১. পদের নাম ও সংখ্য : ডি.এম.ও পদে ১ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। দুই বছরের ডুপ্লিকেটিং মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৮৮০০-২১৩১০ টাকা
১২. পদের নাম ও সংখ্য: নৈশপ্রহরী পদে ১ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা
১৩. পদের নাম ও সংখ্য: ঝাড়ুদার/ক্লিনার পদে ১ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম পাস হতে হবে। অথবা পেশাগতভাবে সুইপার হতে হবে।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা
আবেদনের নিয়ম: কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর অনুকূলে ১/১১৩৩/০০০৫/২০৩১ কোড নম্বরে ক্রমিক নং ১ হতে ১১ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং ১২-১৩ এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ট্রেজারি চালানের মূলকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে কমিলনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, বাড়ি নং-১১১৮, ভোলা ট্যাংক রোড, যশোর-৭৪০০ ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী ৩০ এপ্রিল ২০১৮ খ্রিঃ তারিখ বিকেল ৫ টার মধ্যে আবেদন করতে হবে।
সূত্র: যুগান্তর, ২৪ মার্চ ২০১৮, পৃ.১৭