Sunday, September 13

৫ দিন ছুটির ফাঁদে বুড়িমারী স্থলবন্দর

0

লালমনিরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর টানা পাঁচদিন ছুটির ফাঁদে। ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আমিন বাবুল জানান, দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে সোমবার (১৫ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পর্যন্ত বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সময় দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার খায়রুল বাশার জানান, শনিবার (২০ অক্টোবর) থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.