Wednesday, August 19

৬দেশ থেকে আগত সকল যাত্রীদের কোয়ারান্টাইনে থাকার নির্দেশ

0

করোনাভাইরাস মোকাবেলায় ছয়টি দেশ থেকে আগত সকল যাত্রিদের কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ছয়টি দেশ হচ্ছে, চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা জানান, উল্ল্যেখিত ছয়টি দেশ থেকে আগত সকল যাত্রীদের বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে। সেই সঙ্গে স্ক্যানার দিয়ে তাদের শরীরের তাপমাত্রা ও মাপা হচ্ছে।

তাদেরকে হেলথ ডিটেকশনের জন্যে একটি ফর্ম দেয়া হচ্ছে যেখানে তাদের শারীরিক বিষয়সহ বিভিন্ন তথ্য পূরণ করতে হবে। ছয়টি দেশ থেকে আগত যাত্রীদের শরীরে জ্বর আছে কিনা, থাকলে তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে বা তারা যেখানে থাকবেন, সেখানে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। তবে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার সময় যদি যাত্রীর শরীরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি তাপমাত্রা থাকে, তাহলে তাকে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারান্টাইনে রাখা হবে।

এদিকে, বিমানবন্দরে বিভিন্ন সংস্থার হয়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদের হ্যান্ড গ্ল্যাভস ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.