Tuesday, August 18

৬ আগস্ট পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

0

করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছিল। সোমবার ওই ঘোষণার শেষ দিনে নতুন করে ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হলো।

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গত ১৬ মার্চ প্রথম সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে এখনও বন্ধ রয়েছে। এ পর্যন্ত নয় দফা বাড়িয়ে সর্বশেষ ৬ আগস্ট করা হল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.