৬ উইকেট হারিয়ে চাপের মুখে অস্ট্রেলিয়া

0

ফিরে গেলেন ম্যাট রেনশও। ৪৫ রান নিয়ে লড়ছিলেন শক্ত হাতেই। কিন্তু ইনিংসটাকে বড় করতে পারলেন না তিনি। সাকিব আল হাসানের বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১২৩। এখনো ১৩৭ রানে এগিয়ে বাংলাদেশ। উইকেটে এখন অস্ট্রেলিয়ার শেষ স্বীকৃত ব্যাটিং জুটি—ম্যাথু ওয়েড আর গ্লেন ম্যাক্সওয়েল।

১৫ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ কাঁপতে থাকা অস্ট্রেলিয়ার বিপদটা আরও বাড়ে দ্বিতীয় দিন সকালে আরও বাড়ে অধিনায়ক স্মিথের ফেরায়। মেহেদী হাসান মিরাজের বলে একটু এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হয়ে যান তিনি। ৮ রানে স্মিথ ফেরার পর অস্ট্রেলিয়ার পক্ষে শক্ত হাতে হাল ধরেন ম্যাট রেনশ আর পিটার হ্যান্ডসকম্ব। রেনশ অবশ্য ফিরতে পারতেন। কিন্তু মিরাজের বলে আম্পায়ার তাঁকে একবার এলবিডব্লু দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

এদিকে, রেনশর উইকেট পতনের পরপরই লাঞ্চ বিরতিতে যায় দু’দল। ফলে বিরতিতে যাওয়ার আগেই বিপজ্জনক হয়ে উঠা রেনশকে (৪৫) ফিরাতে পারায় কিছুটা স্বস্তিতে থাকবে টাইগাররা। এর আগে অবশ্য রেনশকে যোগ্য সঙ্গ দেওয়া ৩৩ রান করা হ্যান্ডসকমকে ফিরিয়েছেন তাইজুল। ফলে বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ১২৩ রান। ৮ রানে থাকা গ্লেন ম্যাক্সওয়েল ও ৫ রানে অপরাজিত থাকা ম্যাথু ওয়েড বিরতির পর আবারও ব্যাটিংয়ে নামবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.