Tuesday, September 8

৬ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

0

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩২৪ রান। এর জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা শুভ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। শুরুতেই ফেরেন কাইরন পাওয়েল। টিম বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ক্যারিবীয় ওপেনার।
কিছুক্ষণ পর সাকিব আল হাসানের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন শাই হোপ। কয়েক মিনিটের ব্যবধানে তার বলির পাঁঠা হয়ে ফেরেন ক্রেগ ব্র্যাথওয়েট। এরপর আরও তিনটি উইকেট হারিয়ে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ।

শেষ খবর পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছে উইন্ডিজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.