ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: একাত্তরের ৭মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে। ৪৬ বছর আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী সাত কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে, বঙ্গবন্ধু বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।
শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে এ বঙ্গবন্ধুর তৎকালীন ঐতিহাসিক ভাষণের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বর্তমান নতুনদের কাছে জানাতে ও সঠিক ইতিহাস পৌঁছে দেয়ার লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন ও ওরা ১১ জন চলচিত্রটিও প্রদর্শন করা হয় প্রযুক্তির মাধ্যমে বড় পর্দায় ।
এর পূর্বে সকাল ১০টায় ব্যন্ড দলের বাজনার তালে তালে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সাংসদ, আ,লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ব্যানারে আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ হতে আরম্ভ করে নজিপুর পৌর সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রশাসন-পুলিশসহ আ’লীগের নেতা-কর্মিরা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাক, সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।