Sunday, November 8

৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় পুঠিয়ায় আনন্দ শোভাযাত্রা, চলচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

0

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করেছে এই উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, চলচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০ টার দিকে এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল আল মাহ্মুদ, থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাসান, ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান, আওয়ামীলীগের নেতা মনিরুল ইসলাম, শরীফ কাজী, আব্দুস সামাদ প্রমুখ। এতে আরো অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সাংস্কৃতি গোষ্ঠি এবং সাধারণ জনগন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.